সর্বশেষ
ভোট দিন, ফল মেনে নিন, গণতন্ত্র রক্ষা করুন: জাতির উদ্দেশে সিইসির আহ্বান
কেন্দ্র দখল হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি আসিফ মাহমুদের
বাবুগঞ্জে নগদ অর্থ ও নির্বাচনি স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক
জামায়াতের নির্বাচনি ইশতেহারে ইসলাম নেই: চরমোনাই পীর
চট্টগ্রামে জামায়াতের বিরুদ্ধে হিন্দু ভোটারদের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ প্রমাণ পায়নি
বরগুনা-১: বিএনপি কর্মীর বিরুদ্ধে হাতপাখা কর্মীর পা ভাঙার অভিযোগ
নীলফামারীতে বিএনপি প্রার্থীর আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দুপুরের আপ্যায়ন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
দেশের শীর্ষ আলেম ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
জামাতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন: চরমোনাই পীর
ফেনীতে যুবদল নেতার খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়-১ আসনে সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন
ভোটারদের হুমকির অভিযোগে কুমিল্লা-৪ আসনের সাবেক বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব
জনসমর্থনে আতঙ্কিত হয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ জামায়াত আমিরের
১৬ লাখ মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ শুরু
“বাংলাদেশ বিশ্বক্রিকেটের পাওয়ার হাউস”

সরকারী শোকের বিপরীতে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ভিন্ন রকম প্রতিবাদ কর্মসূচী পালন করছে কোটা আন্দোলনকারীরা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা, গুম, নির্যাতন ও আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ ছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে ওই মৌন মিছিলে অংশগ্রহণ করেছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে আন্দোলনরত হাজার হাজার শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই মৌন মিছিল বের করেন তারা।

এ সময় ওই মৌন মিছিল ও সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, ‘গত দুইদিন আগে ছয়জন সমন্বয়কারীকে ধরে নিয়ে ডিবি কার্যালয়ে জোরপূর্বক জিম্মি করে আন্দোলন প্রত্যাহারের বক্তব্য আদায় করা হয়। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ছাত্র সমাজের পক্ষ থেকে সেই বক্তব্য প্রত্যাখ্যাত হতে দেখেছি। এ আন্দোলনটি ছাত্র সমাজের আন্দোলন। সমন্বয়কারীরা ছাত্রদের সঙ্গে সমন্বয় করে এবং তাদের কোনো কথা থাকলে ছাত্রদের কাছে এসে বলতে হবে। ডিবি কার্যালয়ে থেকে কোনো কথা বললে সেটি ছাত্র সমাজ গ্রহণ করবে না।’

আজ মঙ্গলবার (৩০ জুলাই) সরকার দেশব্যাপী জাতীয় শোক ঘোষণা করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যে রাষ্ট্র এখন পর্যন্ত আন্দোলন চলাকালে শহীদদের তথা যাদের জন্য শোক ঘোষণা করেছে তাদের সংখ্যা স্পষ্ট করে বলতে পারছে না এবং যে হত্যার জন্য রাষ্ট্র সরাসরি জড়িত, সেই রাষ্ট্রের শোক ছাত্র সমাজ সরাসরি প্রত্যাখ্যান করেছে। শহীদ ভাইদের হত্যার বিচার ও নয় দফা দাবিতে মুখে-চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক আরিফ সোহেলকে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, ‘দুঃশাসন ও স্বৈরাচারি মন-মানসিকতার দুঃশাসক যখন রাষ্ট্রের শাসন ক্ষমতায় থাকে, তার পরিপূর্ণ নকশা ও বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা যখন তাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামে, তখন তাদের প্রতিরোধ করতে রাষ্ট্রের বাহিনী, নানান যন্ত্র ও তাদের মদদপুষ্ট সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের আহত করেছে। এখন আবার সরকার শিক্ষার্থীদের নির্বিচারে আটক করছে, জেলে নিয়ে নির্যাতন করছে। একাত্তরের কালো রাতের যে ভয়াবহ অবস্থা ছিল, তা আমরা এখন দেখতে পাচ্ছি।’

এদিকে ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে-সব রাজনীতিবিদ স্পষ্টভাবে একটি বার্তা বুঝে নিন, সংখ্যা কোনো বিষয় নয় যখন একটি শিশুর লাশ পড়ে যায়, তখন সব সচেতন মানুষ একত্রিত হয়ে যায়। আজকে যে নিপীড়ন চালানো হচ্ছে, ভীতিকর অবস্থা সৃষ্টি করেছেন, এগুলোর সমাধান করে নিজেদের দায় স্বীকার করে শিক্ষার্থীর দাবি মেনে নিয়ে নিজেরাও বাঁচুন, আমাদেরকেও বাঁচান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত