সর্বশেষ
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

হজ সেবায় গাফিলতির বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ মক্কায় এক বৈঠকে জানান, হজ সেবায় কোনো গাফিলতি বা বিধি লঙ্ঘনের ঘটনা ধরা পড়লে দেশীয় ও আন্তর্জাতিক হজ পরিষেবা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে হজ সেবাদাতা প্রতিষ্ঠানগুলির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী ড. আল-রাবিয়াহ বলেন, সেবার মান বজায় রাখতে ব্যর্থ বা বিধি লঙ্ঘনকারী কোনো কোম্পানির ক্ষেত্রে লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করার পাশাপাশি ভবিষ্যতে হজ সেবা প্রদান থেকে নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নেওয়া হবে। তিনি হজযাত্রীদের সময়ানুবর্তিতা এবং নির্ধারিত সময়সূচী মেনে পবিত্র স্থানগুলোতে সুষ্ঠুভাবে পৌঁছানোর উপর বিশেষ জোর দেন।

এছাড়া, হজযাত্রীদের জন্য ‘নুসুক কার্ড’ ব্যবহারের গুরুত্ব তুলে দিয়ে, মন্ত্রী বলেন যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে সকল প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন। তিনি ‘অনুমতি ছাড়া হজ নয়’ প্রচারাভিযানে অংশগ্রহণের আহ্বান জানান, যা নিশ্চিত করবে যে, অননুমোদিত ব্যক্তিরা পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে না পারে।

মন্ত্রণালয়ের পরিদর্শন দল ১০ শাওয়াল থেকে শুরু করে হজ পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবে। এই পর্যবেক্ষণের মাধ্যমে পরিষেবার মান ও অপারেশনাল প্রস্তুতি যাচাই করা হবে, যাতে কোনো ত্রুটি বা গাফিলতি হজযাত্রীদের সেবার মানকে প্রভাবিত না করে।

বৈঠকে চলতি বছরের হজ মৌসুমের প্রস্তুতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। মন্ত্রী ড. আল-রাবিয়াহ, স্বরাষ্ট্র মন্ত্রী ও সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফের তদারকির প্রশংসা করে, এবং সকল প্রতিষ্ঠানকে হজ সেবার মান উন্নয়নে সৃজনশীল ও উত্তম সেবা প্রদানে আহ্বান জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত