সর্বশেষ
দুই দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
ভূতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং নিয়ে জরুরি বৈঠক, তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ইসরাইলকে কড়া হুঁশিয়ারি, ‘যে কোনো হুমকির তাৎক্ষণিক বিধ্বংসী জবাব দেবে ইরান’
নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী
ইরানের পর এবার সেনেগালের সাথে ফিফার নির্লজ্জ জঘন্য অবিচার! ২০২৬ বিশ্বকাপ অবশ্যই বয়কট করা উচিত মুসলিম বিশ্বের
জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
দাম কমার পর আজ দেশের বাজারে কত টাকায় মিলছে এক ভরি সোনা ও রুপা?
ভূমিকম্পের পর লাল হয়ে উঠল কারাকাসের আকাশ, আতঙ্ক ছড়ালেও মিলেছে বৈজ্ঞানিক ব্যাখ্যা
৯০ শতাংশ সিসিইউ ঢাকাকেন্দ্রিক, প্রান্তিক রোগীরা বঞ্চিত: ডা. জুবাইদা রহমান
গল্পগুজব নয়, রোগীদের চিকিৎসায় মনোযোগ দিন: চিকিৎসকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ
ঢাকার সীমানায় যুক্ত হচ্ছে পূর্বাচল, অনুমোদন পেল ৩ নতুন উপজেলা ও ১ থানা
২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
বিশ্ববাজারে বড় দরপতনের পর বুধবারও আরও কমল স্বর্ণের দাম
কোচিং সেন্টারের ছাদ ধসে পাকিস্তানে ১৪ শিশুর মৃত্যু, আহত ৫
পঞ্চম বিশ্বকাপ জয়ের ২৪ বছর, গৌরবময় স্মৃতি ফিরিয়ে আনল ব্রাজিল ফুটবল কনফেডারেশন

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সৌদি আরবের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী বুধবার (১ জুলাই) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী হজযাত্রীদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুসারেই নিবন্ধনের এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ না করলে পরবর্তী হজ কার্যক্রমে অংশগ্রহণে জটিলতা তৈরি হতে পারে।

এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সময়সূচি তুলে দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন এতে অংশ নেন এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে রোডম্যাপ হস্তান্তর করেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে। এরপর ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে।

রোডম্যাপ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। আর ৮ এপ্রিল থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার কথা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৮
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২১
মাগরিবসন্ধ্যা ৬:৫০
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৮
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২১
মাগরিবসন্ধ্যা ৬:৫০
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত