সর্বশেষ
বিশ্ববাজারে বড় দরপতনের পর বুধবারও আরও কমল স্বর্ণের দাম
কোচিং সেন্টারের ছাদ ধসে পাকিস্তানে ১৪ শিশুর মৃত্যু, আহত ৫
পঞ্চম বিশ্বকাপ জয়ের ২৪ বছর, গৌরবময় স্মৃতি ফিরিয়ে আনল ব্রাজিল ফুটবল কনফেডারেশন
স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারে এক ভরি স্বর্ণালঙ্কার বিক্রি হচ্ছে ২ লাখ টাকার নিচে
সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী
আবারও ভারতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ মসজিদ ও একাধিক মাজার
১৩ বছরের মধ্যে ইতিহাসের অন্যতম বড় ধাক্কা, বিশ্ববাজারে স্বর্ণের দাম তলানিতে
খুচরার অভাবে ৬ টাকা ২০ পয়সার সিগারেট বিক্রি হচ্ছে ৭ টাকায়, বছরে ৫ হাজার কোটি টাকা রাজস্ব হারানোর দাবি এমপির
অনলাইন জুয়ায় ৭ বছরের জেল, ৫ কোটি টাকা জরিমানা; সংসদে পাস হলো নতুন আইন
ফুটবল বিশ্বের পরাশক্তি নেদারল্যান্ডসকে কান্নার সাগরে ভাসিয়ে সিজদায় লুটিয়ে পড়ে সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মরক্কোর ফুটবল
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
বিশ্ববাজারে দরপতনের পর দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
আকর্ষণীয় বেতনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে চাকরির সুযোগ, আবেদন ৭ জুলাই পর্যন্ত
বিশ্ববাজারে স্বর্ণের বড় ধস, দেশের বাজারে আবারও কমতে পারে দাম

সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবারই প্রথম দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের তথ্য অনুযায়ী, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এ সংখ্যা ১৯ হাজার ৪৭২ জন বেশি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন প্রায় ২ লাখ ৮৬৯ জন শিক্ষার্থী। বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে।

দেশের ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টি রাজধানী ঢাকায়। নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ, ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম, পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ও তল্লাশিসহ বিভিন্ন বিষয়ে ৩৫ দফা নির্দেশনা জারি করেছে শিক্ষা কর্তৃপক্ষ।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, প্রশ্নফাঁস রোধে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো ধরনের প্রশ্নফাঁস বা অনিয়মের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দিনের পরীক্ষা স্থগিত করে পরে নতুন প্রশ্নপত্রে নেওয়া হবে।

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৮
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২১
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৮
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২১
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত