সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অধিকার আদায়ে অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা: কাকরাইলে অনশন কর্মসূচির ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়ে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আন্দোলনরতরা শুক্রবার জুমার নামাজের পর গণঅনশন কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ১১টা ৫০ মিনিটে ‘জবি ঐক্য’র ব্যানারে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, “আমরা বারবার সরকারের কাছে আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছি। কিন্তু আমাদের উপর হামলা চালানো হয়েছে, শিক্ষক-শিক্ষার্থীদের নির্মমভাবে মারধর করা হয়েছে। অথচ ৩৫ ঘণ্টা পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো বার্তা আসেনি। আমরা আমাদের অধিকারের জন্য রাজপথে নেমেছি, পিছু হটবো না।”

ড. রইছ উদ্দীন আরও জানান, জুমার নামাজ রাজপথেই আদায় করে এরপর গণঅনশন কর্মসূচি শুরু হবে। একইসঙ্গে সকাল ১০টা থেকে কাকরাইলে জবিয়ান সমাবেশ শুরু হবে। সাবেক ও বর্তমান সকল জবিয়ানদের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত বুধবার দুপুরে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে লংমার্চ নিয়ে যাওয়ার সময় কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন। তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অর্ধশতাধিক শিক্ষক ও শিক্ষার্থী আহত হন। এ ঘটনার প্রতিবাদে ১৪ মে ‘কালো দিবস’ হিসেবে পালন করেন শিক্ষকরা।

আন্দোলনকারীরা জানান, যৌক্তিক দাবির আন্দোলনে দমন-পীড়নের মাধ্যমে তাদের কণ্ঠ রোধ করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত