সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অবশেষে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দামে বিক্রি হবে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম দীর্ঘ সময়ের চরম উত্থানের পর অবশেষে কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। নতুন এই দাম শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী:
২২ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ৪৯,৩১৮ টাকা
২১ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ৩৮,০০৪ টাকা
১৮ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ৪,০৩ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৬৭,৪৩৭ টাকা

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুসের ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ লাখ ৫২,৪৬৭ টাকা পর্যন্ত ওঠে। ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির দামও তখন যথাক্রমে ২ লাখ ৪০,৯৭৮ টাকা, ২ লাখ ৬,৫৬৯ টাকা এবং ১ লাখ ৬৯,৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

স্বর্ণের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৫২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম দাঁড়িয়েছে ৬,৩৫৭ টাকা। এছাড়া ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৬,০৬৫ টাকা, ৫,১৯০ টাকা ও ৩,৯০৭ টাকা।

এই সমন্বয় দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামকে সাময়িকভাবে স্থিতিশীল রাখার দিকে একটি ধাপ হিসেবে ধরা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত