সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

রংপুর রাইডার্সের বিপক্ষে রানের পাহাড় গড়েও হারলো সিলেট স্ট্রাইকার্স

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ১১তম আসরে দারুণ ফর্মে রয়েছে রংপুর রাইডার্স। ঢাকা পর্বে হ্যাটট্রিক জয় করে সিলেট পর্বে মাঠে নামা রংপুর, স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে তাদের চতুর্থ জয় নিশ্চিত করেছে। এর ফলে দলটি ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্তিশালী করেছে।

সোমবার সিলেট স্ট্রাইকার্স টস হেরে প্রথমে ব্যাট করে রংপুরের সামনে ২০৬ রানের বিশাল লক্ষ্য নির্ধারণ করে। জবাবে ব্যাট করতে নেমে রংপুর ৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় রংপুর। ৫ বলে শূন্য রানে আউট হন আজিজুল হক। তবে সাইফ হাসান ও অ্যালেক্স হেলসের জুটি দ্রুত রান তুলে পাওয়ার প্লেতে ৫৪ রান তোলে। সাইফ ৩১ বলে ফিফটি করেন, আর হেলস ইনিংসের মাঝপথে রানের গতি বাড়িয়ে ৫৬ বলে অপরাজিত ১১৩ রান করেন।

সিলেটের পক্ষে তানজিম সাকিব দুটি উইকেট নেন। এর আগে, সিলেটের ইনিংসে রনি তালুকদার ও জর্জি মানজির ওপেনিং জুটিতে আসে ৪৭ রান। তবে রনি ৩৬ বলে ফিফটি করলেও ইনিংস বড় করতে পারেননি।

শেষ দিকে জাকের আলী ও অ্যারন জোন্সের ব্যাটিং ঝড়ে সিলেট স্কোরবোর্ডে ২০৫ রান জমা করে। জাকের ৫ বলে ২০ রান এবং অ্যারন জোন্স ১৯ বলে অপরাজিত ৩৮ রান করেন।

এই জয়ের ফলে রংপুর রাইডার্স শীর্ষস্থানে থেকে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা আরও জোরালো করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত