সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘ভয়াবহ আগুন টর্নেডোর শঙ্কা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে গত ৯ দিন ধরে পুড়ছে। এ দুর্যোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন এবং নিখোঁজ রয়েছেন আরও অনেকে। এরই মধ্যে নতুন চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে ঝোড়ো বাতাস ‘সান্তা অ্যানা,’ যা দাবানলের বিস্তার আরও বাড়িয়ে দিচ্ছে। এ অবস্থায় আবহাওয়াবিদরা ‘আগুন টর্নেডো’ সৃষ্টি হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। ফলে লস অ্যাঞ্জেলেস ও এর আশপাশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা, লাল পতাকা সতর্কতা।

গত ৭ জানুয়ারি ভয়াবহ দাবানল শুরু হয় লস অ্যাঞ্জেলেসে। মুহূর্তের মধ্যে আগুন বিস্তৃত হয়ে ধ্বংস করে দিয়েছে বিশাল অঞ্চল। বিশেষ করে অভিজাত প্যাসেফিক প‍্যালিসেডস এলাকার প্রায় সাড়ে পাঁচ হাজার বাড়িঘর ও স্থাপনা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ইটন ক্যানিয়নে আলটাডেনা এলাকায় পুড়েছে আরও পাঁচ হাজারের বেশি স্থাপনা। বর্তমানে এই এলাকাগুলোর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এদিকে ‘সান্তা অ্যানা’ নামে শক্তিশালী ঝোড়ো বাতাস শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের মতে, দাবানলগ্রস্ত এলাকায় বাতাস অত্যন্ত তীব্র এবং শুষ্ক হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। এতে নতুন করে দাবানল সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে, চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে ‘আগুন টর্নেডো’ তৈরি হতে পারে। লস অ্যাঞ্জেলেসে গত আট মাসে এক ফোঁটা বৃষ্টি হয়নি, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বাতাসের মানের অবনতি ও দ্রুতগতির বাতাস দাবানলের বিস্তার বাড়িয়ে তুলছে।

মার্কিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই অঞ্চলে আরও এক সপ্তাহ ধরে শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে। এ কারণে সর্বোচ্চ সতর্কতা, ‘রেড ফ্ল্যাগ,’ জারি রাখা হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যাবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত