সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

সাপকে ভালোবেসে নিলেন হাসপাতালে, সেই সাপের ছোবলে প্রান গেল সাপুড়ে সমির উদ্দিনের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জ উপজেলার এক বৃদ্ধ সাপপ্রেমিক সমির উদ্দিন মণ্ডলের জীবন শেষ হলো ঠিক যাকে ঘিরে তার ভালোবাসা ছিল—একটি বিষধর সাপের ছোবলে। জীবনের শেষ দিনেও তিনি ছুটে গিয়েছিলেন হাসপাতাল, সাপের ‘জ্বর’ হয়েছে ভেবে।

জীবনের বড় একটা সময় তিনি কাটিয়েছেন সাপ পোষা, ঝাড়ফুঁক করা এবং স্থানীয়ভাবে সাপ প্রদর্শনের মধ্য দিয়ে। কেউ অসুস্থ হলে তিনি ঝাড়ফুঁক করতেন, আবার কেউ সাপ দেখতে চাইলে দেখাতেন। সেই সাপগুলোকেই বিক্রি করতেন সৈয়দপুর এলাকায়।

৩১ মে দুপুরে সমির উদ্দিন স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, সঙ্গে ছিল একটি গোখরা সাপ। চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘এই সাপটার জ্বর হয়েছে।’ চিকিৎসকরা বিস্মিত হয়ে বলেন, এটি প্রাণিসম্পদ অধিদপ্তরের বিষয়। এরপর তাকে বুঝিয়ে বিদায় করা হয়।

পরদিন, ১ জুন সকাল ১০টার দিকে সমির মণ্ডল সাপটি নিয়ে বাড়ির বাইরে যাচ্ছিলেন। সাপটি বের করার সময় আচমকা ছোবল দেয় তাকে। বিষক্রিয়ায় দেহ কাঁপতে থাকে। পরিবারের লোকজন দ্রুত তাকে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি—মধ্যপথেই তার মৃত্যু হয়।

ভাতিজা মেহেদী হাসান জানান, ছোটবেলা থেকেই সমির চাচা সাপ ধরতেন, ভালোবাসতেন। যেদিন মারা যান, সেদিনও সাপ দেখাতে গিয়ে ছোবলের শিকার হন।

সমির উদ্দিনের পরিবারে ছিল একমাত্র মেয়ে ও নাতিনাতি। প্রিয় নানা হারিয়ে বাকরুদ্ধ তার নাতি সাইফুল ইসলাম। প্রতিবেশীরা বলছেন, তিনি ছিলেন একজন সৎ ও দয়ালু প্রাণিপ্রেমিক। একসময় যে সাপ ছিল তার সন্তানের মতো, সেই সাপের ছোবলেই তার জীবনের ইতি ঘটলো।

প্রতিবেশী রেজাউল করিম বলেন, “সাপই ছিল তার প্রিয়, তার বিশ্বাস। কেউ কল্পনাও করেনি, সেই প্রিয় সাপই তাকে বিদায় জানাবে এমন নির্মমভাবে।”

এই মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, বরং একটি সম্পর্ক, একটি জীবনের বেদনাদায়ক পরিসমাপ্তি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত