সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আবারও ইরানের আন্দোলনকারীদের উসকানিমূলক বার্তা দিলেন ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত ওই বার্তায় ট্রাম্প বলেন, ইরানের জনগণ যেন তাদের অধিকার আদায়ে দৃঢ় থাকে এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে। তিনি আন্দোলন দমনে জড়িত ব্যক্তিদের পরিচয় সংরক্ষণের কথাও উল্লেখ করেন এবং ভবিষ্যতে তাদের জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে ইঙ্গিত দেন।

ট্রাম্প আরও জানান, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো ধরনের বৈঠকে বসবে না। তিনি ‘মিগা’ শব্দ ব্যবহার করে ইরানের জন্য ‘মেক ইরান গ্রেট এগেইন’ স্লোগানও তুলে ধরেন।

এর একদিন আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। যদিও একই সময়ে হোয়াইট হাউস থেকে কূটনৈতিক সমাধানের আগ্রহের কথা জানানো হয়েছিল, সর্বশেষ এই বক্তব্যে সেই উদ্যোগ অনিশ্চিত হয়ে উঠেছে।

অন্যদিকে, ইরানের কর্তৃপক্ষ বরাবরের মতোই অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির অভ্যন্তরীণ আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে। তেহরানের ভাষ্য অনুযায়ী, চলমান আন্দোলনকে তারা বিদেশি প্ররোচনায় সৃষ্ট অস্থিরতা হিসেবেই দেখছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত