সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমি নেতা হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি : সেলিমুজ্জামান সেলিম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, তিনি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছেন। তার ভাষায়, আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় মুকসুদপুর পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন সংগ্রাম করেছেন। তার রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওলিয়ার রহমান মুন্সীর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী ও সাহিদুজ্জামান ঝিলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি মুন্নু মুন্সী ও রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফসহ যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করা লখাইরচর ও প্রভাকরদী গ্রামের শতাধিক নেতাকর্মী ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-কল্যাণ কামনা করা হয়।

পরে সেলিমুজ্জামান সেলিম নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পীরে কামেল শাহ সুফি হযরত লেহাজউদ্দীন আহম্মেদ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত