সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

ই’জ’রা’ই’লের ‘মানবিক শহর’ ঘোষণার নামে গাজায় গণউচ্ছেদ পরিকল্পনা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে নে’তা’নি’য়াহু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ইসরাইল এবার গাজা উপত্যকা খালি করে একটি তথাকথিত ‘মানবিক শহর’ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। এই ঘোষণায় মানবিকতার চেয়ে বরং গণউচ্ছেদ, নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কাই বেশি উঠে এসেছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক ঘোষণায় জানিয়েছেন, গাজার সমগ্র জনগণকে দক্ষিণের রাফাহ শহরের ধ্বংসস্তূপের উপর গড়ে তোলা একটি নতুন মানবিক শিবিরে স্থানান্তরের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আল-মাওয়াসি এলাকা থেকে উচ্ছেদ করা ৬ লাখ ফিলিস্তিনিকে সেখানে রাখা হবে। এরপর ধাপে ধাপে গোটা গাজার প্রায় ২১ লাখ মানুষকেই সেখানে সরিয়ে ফেলা হবে।

প্রক্রিয়া অনুযায়ী, শিবিরে প্রবেশের আগে প্রতিটি ফিলিস্তিনিকে স্ক্যান করে নিশ্চিত করা হবে তারা হামাসের সদস্য কিনা। একবার ঢুকলে, শিবির থেকে আর বের হওয়ার অনুমতি থাকবে না – অর্থাৎ গাজার মানুষদের একটি বিশাল মুক্ত খোলা কারাগারে বন্দি করে রাখার পরিকল্পনা করছে ইসরাইল।

এখানেই শেষ নয়। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় জানিয়েছেন, তারা এমন দেশ খুঁজছেন যারা ফিলিস্তিনিদের গ্রহণ করতে পারে— এক কথায়, ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক আন্তর্জাতিক অভিবাসনের পথ তৈরি করা হচ্ছে।

জাতিসংঘ ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে, কোনো দখলীকৃত ভূখণ্ডের অধিবাসীকে জোর করে স্থানান্তর আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অথচ সেই আইন লঙ্ঘন করে ইসরাইল সরকার এই পদক্ষেপ নিতে যাচ্ছে। এখনো পর্যন্ত এই বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ কিংবা হামাস আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্লেষকরা বলছেন, গাজা দখলের পর চূড়ান্ত ধাপে এই পরিকল্পনার মধ্য দিয়ে ইসরাইল একটি গণহত্যা-পরবর্তী জাতিগত নির্মূল অভিযানে নেমেছে। ‘মানবিক শহর’ নাম দিয়ে এটি আসলে একটি বৃহৎ বন্দি শিবির, যেখানে স্বাধীনতা, নিরাপত্তা, চলাচল – কিছুই থাকবে না।

সূত্র: The Indian Express, Jugantor, UN Office of the High Commissioner for Human Rights

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত