সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাধারণ মানুষের ওপর সহিংসতা ও অতিরিক্ত বলপ্রয়োগের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি ইরানি কর্তৃপক্ষকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের পরামর্শ দেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগে বহু মানুষের প্রাণহানির খবর মহাসচিবকে গভীরভাবে মর্মাহত করেছে। গুতেরেস বলেন, আন্তর্জাতিক আইনে স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের অধিকার রক্ষা করা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, ইরানি নাগরিকরা যেন ভয়ভীতি ছাড়া শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে মহাসচিব ইরানে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন এবং ইন্টারনেটসহ যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন। লন্ডনভিত্তিক নেটওয়ার্ক পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে টানা ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ইরানে বিক্ষোভ শুরু হয় ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে রিয়ালের বড় ধরনের দরপতন ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে। মার্কিনভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৪৯০ বিক্ষোভকারী ও ৪৮ নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এবং ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইরান সরকার হতাহতের আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত