সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইরানের হাম/লার আশঙ্কায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলার আশঙ্কা বাড়তে থাকায় কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ কয়েকটি দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনা ও সামরিক কর্মকর্তারা অনেক ঘাঁটি ছেড়ে কৌশলগতভাবে অন্যত্র অবস্থান নিচ্ছেন। এতে আবাসনের সংকট দেখা দিয়েছে এবং অনেক সেনা হোটেল ও বেসামরিক বাসাবাড়িতে আশ্রয় নিয়ে আত্মগোপনে রয়েছেন।

মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী এই পরিস্থিতির কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় হাজার হাজার মার্কিন সেনা এখন বেসামরিক আবাসন ও হোটেলে অবস্থান করছেন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখা এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্র তাদের সেনাদের বেসামরিক এলাকায় ছড়িয়ে দিচ্ছে। এতে সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, কোথাও মার্কিন সেনারা অবস্থান করলে সেই তথ্য জানাতে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হোটেল বা আবাসিক এলাকায় মার্কিন সেনাদের আশ্রয় না দেওয়ার জন্য সতর্ক থাকতে হবে এবং তাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে এক হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মাখোঁ এই হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেছেন, ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর আক্রমণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ফরাসি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ মিশনে থাকা ছয় ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত