সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, তবে আলোচনার দরজা এখনও খোলা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ডিসেম্বরের শেষ দিকে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে শত শত বিক্ষোভকারী নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে থেকে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। এর উত্তরে ইরান জানিয়েছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত, তবে আশা করছে যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের সঙ্গে আলোচনার পথ বেছে নেবে।

সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ওয়াশিংটন যদি আমাদের সামরিক শক্তি পরীক্ষা করতে চায়, আমরা প্রস্তুত। তবে আশা করি যুক্তরাষ্ট্র আলোচনাকে বেছে নেবে।

আরাগচি আরও বলেন, ইসরায়েলের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলা কোনো পরিকল্পনা হলে তা বিপজ্জনক। তিনি উল্লেখ করেন, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে সংঘটিত যুদ্ধের সময় ইরানের সামরিক প্রস্তুতি ছিল এবং এখন তা আরও বিস্তৃত।

ইরানের আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসীরা প্রবেশ করেছে, যারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। আন্দোলন মূলত মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শুরু হলেও, ইরান সরকার অভিযোগ করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ আন্দোলনকে সরকারের পতনের দিকে নিয়ে যাচ্ছে।

বিক্ষোভকারীরা সরকারি ভবন, রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়েছে। তারা দেশের পতাকাও ছিঁড়ে ফেলেছে। এই সহিংসতায় শত শত মানুষ নিহত হয়েছেন, পাশাপাশি শতাধিক নিরাপত্তা বাহিনী সদস্যও প্রাণ হারিয়েছেন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র শত শত হাজার মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। যারা এটাকে ধ্বংস করতে চায়, তাদের সামনে ইরান কখনো মাথা নত করবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান বিক্ষোভকারীদের হত্যা শুরু করে, তাহলে খামেনি সরকারকে কঠোর মূল্য দিতে হবে। একই সঙ্গে তিনি ইরানে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।

ইসরায়েলও বিক্ষোভকারীদের ‘স্বাধীনতার সংগ্রাম’ হিসেবে অভিহিত করে পূর্ণ সমর্থন জানিয়েছে এবং ইরানের বর্তমান সরকারের পতনের জন্য সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত