সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই মাঠের বাইরের একটি ঘটনা ক্রীড়াঙ্গন ও মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

২৫ বছর বয়সী এই ফুটবলার বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার আগে অস্ট্রেলিয়ার এডিলেড শহরের একটি মসজিদে জুমার নামাজের পর ইসলাম গ্রহণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা মুফতি মেঙ্ক। তার উপস্থিতিতেই টেটে ইয়ঙ্গি কালিমা শাহাদাত পাঠ করেন।

পরে এক সাক্ষাৎকারে ইয়ঙ্গি জানান, ইসলাম গ্রহণের সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরেই তিনি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছিলেন এবং বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছিলেন।

তিনি বলেন, মসজিদে সাক্ষাতের সময় মুফতি মেঙ্ক তাকে জিজ্ঞাসা করেন তিনি শাহাদাহ পাঠ করেছেন কি না। ইয়ঙ্গি নেতিবাচক উত্তর দিলে মুফতি মেঙ্ক তাকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান। পরে তিনি স্বেচ্ছায় শাহাদাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য টেটে ইয়ঙ্গি। ১ দশমিক ৯৭ মিটার উচ্চতার এই স্ট্রাইকার বিশ্বকাপের আগে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অভিষেকেই গোল করে সবার নজর কাড়েন। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় তিনি বিশ্বকাপের মূল আসরেও কোচের আস্থা অর্জন করেছেন।

ইসলাম গ্রহণের পর নিজের অনুভূতি জানিয়ে ইয়ঙ্গি বলেন, নতুন ধর্মীয় পরিচয় নিয়ে তিনি গর্বিত। মাঠে এবং মাঠের বাইরে সততা, মানবিকতা ও সুন্দর আচরণের মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষা ও সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে চান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৯
সূর্যোদয়ভোর ৬:০৬
যোহরদুপুর ১১:৪২
আছরবিকাল ২:৫৪
মাগরিবসন্ধ্যা ৫:১৭
এশা রাত ৬:৩৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৯
সূর্যোদয়ভোর ৬:০৬
যোহরদুপুর ১১:৪২
আছরবিকাল ২:৫৪
মাগরিবসন্ধ্যা ৫:১৭
এশা রাত ৬:৩৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত