সর্বশেষ
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা

ই-হেলথ কার্ড পাচ্ছে জনগণ, ১৮০ দিনের কর্মসূচিতে নতুন ঘোষণা প্রধানমন্ত্রীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তারেক রহমান জানিয়েছেন, দেশের জনগণের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় এই ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

প্রধানমন্ত্রী জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম, যা ইতোমধ্যে শুরু হয়েছে এবং জুন ২০২৬ পর্যন্ত তা চলবে। দীর্ঘমেয়াদে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

এছাড়া পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে দেড় কোটি চারা উৎপাদন করা হয়েছে, যা আসন্ন বর্ষা মৌসুমে রোপণ করা হবে।

শিক্ষাখাতে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি। পাশাপাশি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর পরিকল্পনাও রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, খেলাধুলার উন্নয়নে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় নির্দিষ্ট পরিমাণ জমিতে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের লক্ষ্যে হাইটেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সব মিলিয়ে সরকারের এই কর্মসূচিগুলো জনগণের জীবনমান উন্নয়ন এবং ডিজিটাল সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত