সর্বশেষ
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, অভিযান জোরদার; যাত্রীদের টাকা ফেরত, পরিবহনকে জরিমানা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে একাধিক পরিবহনকে জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে কয়েকটি পরিবহন সংস্থার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া ধোলাইপাড় এলাকায় চারটি পরিবহনকে ১৩ হাজার টাকা এবং সায়েদাবাদ এলাকায় তিনটি পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়।
উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা না টাঙানো ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজধানীর কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকাতেও পৃথক অভিযানে চারটি মামলায় আরও ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন একই এলাকায় ৯ হাজার টাকা জরিমানার তথ্যও জানানো হয়েছে।

রাজধানীর বাইরে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে ৭ হাজার টাকা এবং টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশালে এক অভিযানে ৩ হাজার টাকা এবং খুলনার রূপসা টোল প্লাজা এলাকায় তিনটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হলেও সেখানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে এবং ধীরে ধীরে চাপও কমতে শুরু করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত