সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

এবার ই’স’রা’ইল ভূখণ্ডে ইরানের হা’মলা প্রতিহতের দায়ে যুক্তরাষ্ট্র’ যুক্তরাজ্য’ ফ্রান্সে হা’ম’লা’র হু’মকি দিলো ই’রান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলকে সহায়তার ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সরাসরি হুমকি দিয়েছে ইরান। শুক্রবার তেহরান থেকে জারি করা এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে—যদি এই তিন দেশ ইসরায়েলকে ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে সাহায্য করে, তবে তাদের আঞ্চলিক সামরিক ঘাঁটি, নৌযান এবং যুদ্ধজাহাজকে ‘প্রতিশোধের লক্ষ্যবস্তু’ করা হবে।

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়—”ইরানের বিরুদ্ধে যেকোনো সরাসরি বা পরোক্ষ হস্তক্ষেপের জবাবে আঞ্চলিক নিরাপত্তার কাঠামো পুনর্নির্ধারিত হবে। পারস্য উপসাগরীয় ঘাঁটি ও জাহাজগুলো আমাদের পরবর্তী হামলার কেন্দ্রবিন্দু হবে।”

এই হুমকি আসে এমন সময়, যখন মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করেছেন যে, তারা ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর কিছু অংশ ভূপাতিত করতে সহায়তা করেছে। তবে যুক্তরাজ্য ও ফ্রান্সের সক্রিয় সহায়তার কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি।

বিবিসি এবং আল-জাজিরার রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডা ইতিমধ্যেই তেহরানে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। যুক্তরাজ্যও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কূটনীতিকদের নিরাপত্তা বাড়িয়েছে।

এর আগে, ইসরায়েল বৃহস্পতিবার ভোররাতে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি অভিযান চালিয়ে ইরানের অন্তত আটটি শহরে একযোগে বিমান হামলা চালায়, যাতে নিহত হয় কমপক্ষে ৭৮ জন এবং আহত হন ৩২০ জনের বেশি। ইরান পাল্টা প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের বহু সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। এ হামলায় ইসরায়েলে অন্তত তিনজন নিহত হয়েছে এবং বহু আহত।

এই উত্তপ্ত পরিস্থিতিকে ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই ধাক্কা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সরাসরি সূচনা হয়ে থাকতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত