সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

কাবুলে আত্মঘাতী হামলায় তালেবান মন্ত্রী খলিল হাক্কানী নিহত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ে একটি আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের শীর্ষস্থানীয় নেতা খলিল হাক্কানী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) মন্ত্রণালয়ে তার কার্যালয়ে নথিপত্রে স্বাক্ষর করার সময় হামলাটি ঘটে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলাকারী দর্শনার্থীর পরিচয়ে মন্ত্রণালয়ে প্রবেশ করে। পরে মন্ত্রী খলিল হাক্কানীর কাছাকাছি গিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খলিল হাক্কানী ছিলেন তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রভাবশালী হাক্কানী নেটওয়ার্কের প্রধান সারাজুদ্দিন হাক্কানীর চাচা। ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে তিনি শরণার্থী মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনাটি তালেবান সরকারের জন্য বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। তবে হামলার বিষয়ে এখনো তালেবান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। পাশাপাশি, হামলার দায়ও কেউ স্বীকার করেনি।

তালেবান সরকার ক্ষমতায় আসার পর এটি তাদের কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার ওপর প্রথম প্রাণঘাতী হামলা। ঘটনাটি তালেবান সরকারের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে দিয়েছে।

ঘটনার তদন্ত চলছে, তবে হামলার উদ্দেশ্য বা কারা এর পেছনে জড়িত, তা এখনো নিশ্চিত নয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত