সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

কোটিপতি তাহেরীর আয়ের তালিকায় রয়েছে ব্যাংক আমানতের সুদ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তার আয়ের প্রধান উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে ব্যবসা, কৃষিকাজ এবং ব্যাংকে রাখা আমানতের সুদ।

হলফনামায় দেখা যায়, তাহেরীর ওপর নির্ভরশীল ব্যক্তি বা পরিবারের সদস্যদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি। এমনকি তার স্ত্রীর নামে স্বর্ণালংকার বা নগদ অর্থ নেই বলেও উল্লেখ করা হয়েছে।

নথি অনুযায়ী, তাহেরীর অস্থাবর সম্পদের মধ্যে কৃষি খাত থেকে বার্ষিক আয় ২৬ হাজার ৪০০ টাকা, ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার টাকা এবং ব্যাংক আমানতের সুদ থেকে আয় ২২ হাজার ৮৯২ টাকা। তার কাছে নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা।

এ ছাড়া তার নামে রয়েছে ৩১ ভরি স্বর্ণ, যার মূল্য প্রায় ৬ লাখ টাকা। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৫ লাখ টাকা। এসব মিলিয়ে তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৯ লাখ ৪ হাজার ৮৯২ টাকা।

স্থাবর সম্পদের হিসাবে তিনি ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের কৃষিজমির মালিক। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এসব জমির দাম ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।

হলফনামায় আরও বলা হয়, গিয়াস উদ্দিন তাহেরী পেশায় একজন ব্যবসায়ী এবং তার স্ত্রী গৃহিণী। তার স্ত্রীর বা অন্য কোনো নির্ভরশীলের নামে কোনো সম্পদ, স্বর্ণ, গহনা, আসবাবপত্র কিংবা নগদ অর্থ নেই।

ব্যক্তিগত তথ্য অনুযায়ী, তাহেরীর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। তবে হবিগঞ্জের মাধবপুরে শ্বশুরবাড়ি থাকায় তিনি এই আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা চলমান, যেগুলো ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হয়েছে বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত