সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

তানজিদ তামিমের বিধ্বংসী ইনিংসে চিটাগং কিংসকে বিধ্বস্ত করলো শাকিবের ঢাকা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব ক্রিড়া প্রতিবাদ: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ মৌসুমের ২৯তম ম্যাচে চট্টগ্রাম কিংসকে ৮ উইকেটে হারিয়ে জয়ের পথে ফিরেছে ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ৯০ রানের ইনিংস এবং ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে জয়ের বন্দরে পৌঁছায় দলটি।

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম কিংস। শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি। সর্বোচ্চ ৪৪ রান করেন নাইম ইসলাম, যার ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়। এছাড়া জুবাইদ আকবর ২৩ এবং গ্রাহাম ক্লার্ক করেন ১৯ রান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রান।

ঢাকার বোলারদের মধ্যে মোসাদ্দেক হোসেন ছিলেন অসাধারণ। ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। রনসফোর্ড বিটন ও নাজমুল ইসলামও ২টি করে উইকেট শিকার করে চট্টগ্রামকে চাপে রাখেন।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ঢাকার ওপেনার তানজিদ হাসান। মাত্র ৫৪ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলার পথে তিনি হাঁকান ৩টি চার ও ৭টি বিশাল ছক্কা। লিটন দাসের ২৫ রানের ইনিংস এবং সাব্বির রহমানের অপরাজিত ১৪ রান ঢাকাকে সহজ জয়ের পথে নিয়ে যায়।

চট্টগ্রামের বোলারদের মধ্যে আলিস ইসলাম ছিলেন কিছুটা সফল। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ১টি উইকেট নেন। তবে বাকি বোলাররা ঢাকার ব্যাটসম্যানদের সামনে অসহায় ছিলেন।

এই জয়ে ঢাকা ক্যাপিটালস মূল্যবান ২ পয়েন্ট অর্জন করে এবং প্লে-অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখে। অন্যদিকে, এই পরাজয়ে চট্টগ্রাম কিংস আরও চাপে পড়ে গেল। দলের জন্য এখন প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত