সর্বশেষ
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না: এমপি হানজালার বক্তব্যে তুমুল আলোচনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। একটি অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকেলে শিবচর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত একটি ইফতার মাহফিলে বক্তব্য দেন তিনি। সেখানে দেওয়া তার প্রায় চার মিনিটের বক্তব্যের একটি অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে হানজালা বলেন, তিনি শান্তিপূর্ণ রাজনীতি করতে চান এবং শিবচরের সব মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী। তবে কেউ যদি তার নীরবতাকে দুর্বলতা মনে করে, তাহলে সেটি ভুল হবে বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না।”

তিনি আরও দাবি করেন, তার নির্বাচিত হওয়ার পর এলাকায় কাউকে হুমকি-ধমকি দেওয়া হয়নি এবং সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে। তার ভাষায়, তিনি শিবচরে প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতি দেখতে চান না, বরং ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে কাজ করতে চান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাইদ উদ্দিন আহমদ হানজালা।

এদিকে তার বক্তব্যকে ঘিরে স্থানীয়ভাবে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সোহেল রানা বলেন, একজন সংসদ সদস্যের কাছ থেকে এ ধরনের মন্তব্য প্রত্যাশিত নয় এবং বিষয়টি এলাকায় নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত