সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলা নতুন করে কেড়ে নিল আরও ৭১ জনের প্রাণ। গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন অন্তত ২৫১ জন। শুক্রবার পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ২৬৩ জন এবং আহত ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন, ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। শুধু হামলাই নয়, মানবিক সাহায্য নিতে গিয়েও মৃত্যুর শিকার হচ্ছেন সাধারণ মানুষ। গত এক দিনে খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আরও ২৪ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১৩৩ জন। এ নিয়ে সাহায্য চাইতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬০ জনে।

এদিকে ক্ষুধা ও অপুষ্টিতেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ দুইজনসহ এ পর্যন্ত অনাহারে প্রাণ হারিয়েছেন ২৭৩ জন, যাদের মধ্যে ১১২ জন শিশু।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শেখ রাদওয়ান এলাকার একটি স্কুল ভবনে ইসরায়েলি কোয়াডকপ্টার বিস্ফোরক ফেললে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই ভবনে বহু গৃহহীন পরিবার অস্থায়ী আশ্রয় নিয়েছিল। এছাড়া গাজা সিটির তুফাহ এলাকায় আরও একজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল। তবুও হামলা থেমে নেই, যা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলেছে।

সূত্র: আল জাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত