সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় ত্রাণ জব্দের ঘটনায় আজ ইসলামী আন্দোলনের দেশব্যাপী বিক্ষোভ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: গাজায় ত্রাণ পৌঁছানোর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানের জাহাজে হামলা এবং ত্রাণ জব্দের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

দলটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসরায়েল মানবতার পরিপন্থী একটি বর্বর শক্তি, যারা আন্তর্জাতিক আইন-কানুন মানে না এবং নিজেদের স্বার্থ রক্ষায় মানবিক উদ্যোগকেও আক্রমণ করতে দ্বিধা করে না।

তিনি আরও জানান, ৪৪টি দেশের প্রায় ৫০০ মানুষ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানে অংশ নিয়েছেন। এতে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক ছাড়াও ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি, আইনজীবী, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী শহিদুল আলমও ছিলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসরায়েল এই মহৎ মানবিক উদ্যোগকে সশস্ত্রভাবে প্রতিহত করে ত্রাণ জব্দ করেছে। এটি আসলে গোটা বিশ্বের সঙ্গে এক প্রকার যুদ্ধের ঘোষণা। ইউরোপীয় সরকারগুলো কী পদক্ষেপ নেবে, তা-ই মূল পরীক্ষা, নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি বর্বর ইসরায়েলের প্রতি নীরব থাকবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, শহিদুল আলমসহ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং বৈশ্বিক মানবিক উদ্যোগের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বাংলাদেশের কণ্ঠ আরও উচ্চকিত করতে হবে।

তিনি আরও জানান, আগামীকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে, যেখানে ইসরায়েলের এই আগ্রাসী আচরণের প্রতিবাদ জানানো হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত