সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় হামলার জেরে হিংস্র ই’জ’রা’ইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে জার্মানি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও সামরিক অভিযানের কারণে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে জার্মানি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

আগামী অক্টোবর মাসে ডেনমার্কের কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি বৈঠক হওয়ার কথা। তার আগেই বার্লিন আনুষ্ঠানিক অবস্থান জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্পেন সফরে থাকা জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেরৎজ জানিয়েছেন, বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। তিনি বলেন, “খুব শিগগিরই জার্মান সরকারের সিদ্ধান্ত জানানো হবে। বর্তমানে বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের টেবিলে রয়েছে।”

আগামী সপ্তাহে জার্মান মন্ত্রিসভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি। আশা করা হচ্ছে, ১ অক্টোবর কোপেনহেগেনের অনানুষ্ঠানিক বৈঠকে জার্মানি তাদের অবস্থান স্পষ্ট করবে।

ইউরোপীয় কমিশন ইতোমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে। তারা ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্যচুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব কার্যকর হলে ইসরায়েলের অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। শুধু ইইউ বাজারেই প্রায় ৬.৮৭ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ভিন্নমতও রয়েছে। স্পেন, আয়ারল্যান্ড ও বেলজিয়াম গাজার হামলার শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে। বিপরীতে হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে নিষেধাজ্ঞার বিরোধিতা করছে।

বিশ্লেষকেরা মনে করেন, জার্মানির অবস্থান পরিবর্তন হলে তা ইইউর সিদ্ধান্তে বড় প্রভাব ফেলবে। কারণ জার্মানি শুধু অর্থনৈতিকভাবেই নয়, রাজনৈতিকভাবেও ইউনিয়নের সবচেয়ে প্রভাবশালী দেশ। এর ফলে অন্য সদস্য রাষ্ট্রও নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিতে পারে।

তবে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কের কারণে এই সিদ্ধান্ত জার্মানির জন্য সহজ নয়। বিশেষজ্ঞদের মতে, জার্মানি যদি নিষেধাজ্ঞার পথে যায়, তবে ইউরোপ ও ইসরায়েলের সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করবে, যা অর্থনৈতিক ও কৌশলগত দুই দিকেই গভীর প্রভাব ফেলতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত