সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘে বিশ্বজনমতের বিজয়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৫৮টি দেশ, বিপক্ষে ছিল মাত্র ৯টি। ভোটদানে বিরত ছিল ১৩টি দেশ।

এবারের ভোটে উল্লেখযোগ্য বিষয় হলো, জার্মানি ও ইতালির প্রথমবারের মতো গাজার যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেওয়া। তবে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর মধ্যে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হিসেবে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

ভোটের আগে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেন যে, প্রস্তাবের সমর্থকেরা সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে সহায়তা করছে। অন্যদিকে হামাস জাতিসংঘে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এবং জানিয়েছে, তারা যে কোনো শান্তি উদ্যোগে সাড়া দিতে প্রস্তুত।

একই অধিবেশনে গাজায় শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর সমর্থন এবং ইসরায়েলে সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধে প্রণীত নতুন আইনের নিন্দা জানিয়ে আরেকটি প্রস্তাব পাস হয়। এতে ১৫৯টি দেশ পক্ষে ভোট দেয়, ৯টি দেশ বিপক্ষে এবং ১১টি দেশ ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘের দুই দিনব্যাপী আলোচনা শেষে পাস হওয়া এই প্রস্তাবগুলো আইনত বাধ্যতামূলক না হলেও বৈশ্বিক মতামত প্রকাশে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজার চলমান সংঘাতে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে ৪৪ হাজার ৮০৫ জন এবং আহত হয়েছে এক লাখ ছয় হাজারেরও বেশি।

যুদ্ধবিরতির বিপক্ষে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, নাউরু, পাপুয়া নিউগিনি, প্যারাগুয়ে ও টোঙ্গা।

জাতিসংঘে পাস হওয়া এই প্রস্তাবগুলো বিশ্বব্যাপী গাজার মানবিক সংকটের প্রতি মনোযোগ আকর্ষণ করছে এবং সেখানে অবিলম্বে শান্তি স্থাপনের প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে তুলে ধরছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত