সর্বশেষ
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি

জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফর সঙ্গী মাত্র ৭ জন, আর হাসিনা কত জন নিয়ে যেতেন? জানলে আপনার চোখ কপালে উঠবে!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জানা গিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি।

এ সফরে প্রধান উপদেষ্টার ড.ইউনুসের সঙ্গী হচ্ছেন মাত্র ৭ জন। দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

ড. ইউনূসের সফরসঙ্গীদের মধ্যে আছেন- মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ও দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম।

বাকি তিন সফরসঙ্গী হচ্ছেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ থেকে যাওয়া দলগুলোর মধ্যে এবারই সবচেয়ে ছোট দলগুলোর একটি নিয়ে সফর করবেন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

যদিও আশ্চর্যের বিষয় হলো, এর আগে ২০১৫ সালে সাবেক শেখ হাসিনা সরকার ২২৭ জনের একটি দল নিয়ে নিউইয়র্কে ৭০তম সাধারণ অধিবেশন এবং টেকসই উন্নয়নবিষয়ক জাতিসংঘের বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান।

তারও আগে ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে তার সফর সঙ্গী হিসেবে ছিল ১৭৮ জন, আর ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১৩৪ জন।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে শেখ হাসিনার প্রতিনিধি দলে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা থাকতেন। তবে কিছুটা অবাক করার বিষয় হল, ৭৯তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৭ সদস্যের প্রতিনিধি দলে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকেই রাখা হয়নি।

এ বিষয়ে সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছিলেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনের সফরে প্রধান উপদেষ্টা ড. ইউনুস তার সাথে যাওয়া প্রতিনিধি দলকে কার্যকর ও যতটা সম্ভব ছোট রাখতে চান।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর শুরু হবে। উচ্চপর্যায়ের সাধারণ আলোচনা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। আর সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে বৈশ্বিক সুশাসনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা নিয়ে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর ‘সামিট অব দ্য ফিউচার’-এ যোগ দেওয়ার কথা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে শীর্ষ নেতাদের।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত