সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে আসিফ মাহমুদের বার্তা বিএনপি কি মানবে?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করায় স্থানীয় নির্বাচন হওয়া সত্ত্বেও জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার আর কোনও আশঙ্কা নেই।

সোমবার (৯ জুন) ঈদের সকালে কুমিল্লার মুরাদনগরে স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে স্থানীয় নির্বাচন হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে। কিন্তু এখন সে সম্ভাবনা নেই। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন আয়োজনের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।”

স্থানীয় সরকারের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণের অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমেই আসে। জনপ্রতিনিধি না থাকায় অনেক এলাকায় এই সেবা কার্যত বন্ধ রয়েছে। এজন্য সরকার শুরু থেকেই স্থানীয় নির্বাচনের ব্যাপারে আন্তরিক ছিল। এখন আমরা তার বাস্তবায়নের দিকে এগোচ্ছি।”

তিনি জানান, স্থানীয় সরকারে একাধিক স্তরের নির্বাচন রয়েছে। সময় ও প্রস্তুতির ওপর নির্ভর করে কতগুলো নির্বাচন আয়োজন সম্ভব হবে, তা নির্ধারিত হবে। তবে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে সরকার।

গণমাধ্যমের ভূমিকায় হতাশা জানিয়ে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় গুজব নতুন নয়। কিন্তু যখন মূলধারার গণমাধ্যমও তা প্রচার করে, তখন জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত হই। গুজবের ভিত্তিতে সংবাদ প্রকাশ হলে পরে আমাদের তা ফ্যাক্ট-চেক করতে হয়, যা দুঃখজনক।”

তিনি আরও বলেন, “মুক্ত গণমাধ্যম গণতন্ত্রের অঙ্গ। তবে দায়িত্বশীলতা আরও জরুরি। গুজব প্রতিরোধ ও সত্য তথ্য প্রকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ পড়ুয়া এবং মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত