সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াত আমিরের রমজানে হোটেল বন্ধ রাখার আহ্বান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রমজান মাসে দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখাসহ সব ধরনের ‘অশ্লীলতা’ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর আমির, ডা. শফিকুর রহমান। তিনি পবিত্র মাহে রমজানের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পালন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি এমন দাবি জানিয়েছেন।

২৮ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শফিকুর রহমান বলেছেন, “রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসের শেষ দশকে রয়েছে পবিত্র লাইলাতুল ক্বদর, যা হাজার মাসের চেয়েও উত্তম।” তিনি উল্লেখ করেন, রমজান আমাদের জন্য তাক্বওয়া, সহনশীলতা এবং পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শনের সময়।

দেশের জনগণের জন্য এই গুরুত্বপূর্ণ মাসে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ এখন এক নতুন পরিস্থিতিতে শ্বাস নিতে পারছে, যখন দেশের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি মিলেছে। জামায়াত আমির আরো বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাওয়া কিছু ব্যক্তি তাদের অপকর্ম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি জনগণের প্রতি আহ্বান জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির সুযোগ যেন অসৎ ব্যবসায়ী গ্রুপগুলো না পায়। এজন্য অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। বিশেষত, দরিদ্র জনগণ যেন সহজে সিয়াম পালন করতে পারে, সেদিকে সরকারকে নজর দিতে হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত