সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

জোরপূর্বক বৃদ্ধের চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় ছেলের মামলা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় হালিম উদ্দিন আকন্দ (৭০) নামে এক বৃদ্ধের চুল ও দাড়ি জোর করে কেটে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল হলে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) হালিম উদ্দিন আকন্দের ছেলে মো. শহীদ মিয়া আকন্দ বাদী হয়ে হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামের একটি সংগঠনের কয়েক সদস্যসহ সাতজনকে আসামি করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। এছাড়া আরও পাঁচজন অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন।

অভিযোগে বলা হয়, ঈদের আগে কাশিগঞ্জ বাজারে কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর বৃদ্ধ হালিম উদ্দিনকে জোরপূর্বক ধরে তার দীর্ঘদিনের চুল ও দাড়ি কেটে দেয় এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়।

বাদী শহীদ মিয়া বলেন, “আমার বাবা সারা জীবন কারো ক্ষতি করেননি। তিনি চুল বা দাড়ি বড় রাখবেন কি না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। অথচ তাকে জোর করে অপমান করা হয়েছে। আমরা এ ঘটনার ন্যায়বিচার চাই।”

ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দও অভিযোগ করেন, “আমাকে জোর করে ধরে চুল-দাড়ি কেটে দেওয়া হয়েছে। আমি বাধা দিলেও কিছুই কাজে আসেনি। আমি তাদের বিচার চাই।”

স্থানীয় সূত্রে জানা যায়, হালিম উদ্দিন পাগল নন, তিনি ‘হালিম ফকির’ নামে পরিচিত। তিনি শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.)-এর ভক্ত হিসেবে খ্যাত। সংসার জীবনে তিনি সন্তানদের লালনপালন করলেও বর্তমানে কৃষিকাজ ছেড়ে ফকিরি জীবনযাপন করেন। দীর্ঘ ৩৪ বছর ধরে তার মাথার চুলে জট বাঁধা ছিল।

এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত