সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর আবারও ই’স’রা’ই’লি বোমা হা’ম’লা’য় ধ্বংসস্তূপে গা’জা সিটির বহুতল ভবন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজা সিটির উপর আবারো ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পরপরই তারা ১৫ তলা ‘সুসসি টাওয়ার’ গুঁড়িয়ে দেয়। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর ভবনের সন্নিকটে অবস্থিত এই বহুতল মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়।

স্থানীয়রা জানান, ইসরাইলি সেনারা বাসিন্দাদের মাত্র আধা থেকে এক ঘণ্টার সময় দেয়, যা এতো বড় ভবন খালি করার জন্য মোটেই যথেষ্ট নয়। এতে মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।

ইসরাইলি সেনারা দাবি করছে, এসব ভবন হামাসের গোয়েন্দা কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল। তবে গাজার গণমাধ্যম দপ্তর এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এটি আসলে বেসামরিক মানুষকে উচ্ছেদ করার কৌশল। তাদের মতে, এখন পর্যন্ত গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার মুখপাত্র তামারা আলরিফাই বলেন, এই হামলাগুলো শুধুমাত্র ভবন নয়, পুরো পরিবার ও প্রজন্মকেই নিশ্চিহ্ন করে দিচ্ছে।

ইউনিসেফ জানিয়েছে, গাজা সিটি থেকে প্রায় এক মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে, আর এদের অর্ধেকই শিশু। মুখপাত্র টেস ইনগ্রাম বলেন, “প্রতিটি দ্বিতীয় মানুষ এখানে শিশু, আর তাদের জন্য জীবন প্রায় অসম্ভব হয়ে উঠেছে।”

সেভ দ্য চিলড্রেনের তথ্যমতে, গত ২৩ মাস ধরে গড়ে প্রতি ঘণ্টায় অন্তত একজন শিশু নিহত হচ্ছে। গাজার সরকারি হিসেব অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত অন্তত ২০ হাজার শিশু প্রাণ হারিয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালের পর থেকে নতুন করে ইসরাইলি হামলায় ৬৭ জন নিহত হয়েছে, যার মধ্যে ৪৫ জন গাজা সিটির বাসিন্দা। পাশাপাশি দুর্ভিক্ষে মারা গেছে আরও ৬ জন। দুই বছরের যুদ্ধে এখন পর্যন্ত ক্ষুধায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২ জনে, যার মধ্যে ১৩৫ শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৬৪ হাজার ৩৬৮ এবং আহতের সংখ্যা এক লাখ ৬২ হাজার ৩৬৭ জন।

নিরাপদ অঞ্চলও আর নিরাপদ নয়:
গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসের নাসের হাসপাতাল সূত্রে জানা গেছে, আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। অথচ এই এলাকাকেই যুদ্ধের শুরুতে “মানবিক নিরাপদ জোন” হিসেবে ঘোষণা করেছিল ইসরাইল।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব নিরাপদ এলাকা আসলে জনগণকে জোর করে সরিয়ে নেওয়ার জন্য ব্যবহার হচ্ছে। বাস্তবে এসব স্থান বহুবার বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফিরে যাওয়ার মতো কিছুই নেই

এদিকে , গাঁজা সিটির জেইতুন এলাকায় যারা ফিরে গেছেন, তারা দেখেছেন চারপাশে শুধু ধ্বংসস্তূপ। বাসিন্দা আকিল কিশকো বলেন, “৫০ বছরে যা গড়েছিলাম, মাত্র ৫ দিনে সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমরা শুধু ধ্বংসস্তূপে হাঁটছি না, হাঁটছি আমাদের প্রিয়জনদের মৃতদেহের ওপর।

অন্য এক বাসিন্দা নোহা তাফিশ বলেন, গাজা সিটির আর কিছুই অবশিষ্ট নেই, মানুষ কীসের কাছে ফিরবে?
আরেকজন, আহমেদ রিহেম বলেন, “এ যেন পুরো জেইতুন এলাকায় পারমাণবিক বোমা ফেলা হয়েছে।”

সূত্র: আল জাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত