সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

জ্বালানি বাঁচাতে কঠোর পদক্ষেপ: কমলো অফিস সময়, রাতেই বন্ধ বাজার, বিয়েতে নিষেধ আলোকসজ্জা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে। নতুন এই সিদ্ধান্তের ফলে অফিস সময় কমানো, সন্ধ্যার পর বাজার বন্ধ রাখা এবং বিয়েবাড়িতে আলোকসজ্জা নিষিদ্ধ করার মতো নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সরকারি ও বেসরকারি সব অফিসের কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭ ঘণ্টা। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। একইসঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়ও পুনর্নির্ধারণ করা হয়েছে, এসব প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে রাতের বাজার কার্যত সীমিত হয়ে পড়বে। পাশাপাশি বিদ্যুতের অপ্রয়োজনীয় ব্যবহার কমাতে বিয়েবাড়িতে আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।

সরকারি ব্যয় কমানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী তিন মাসের জন্য নতুন কোনো যানবাহন ক্রয় বন্ধ থাকবে। এর মধ্যে স্থল, নৌ ও আকাশ, সব ধরনের যান অন্তর্ভুক্ত রয়েছে। একইসঙ্গে সরকারি অর্থায়নে বিদেশ সফর ও প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। অভ্যন্তরীণ প্রশিক্ষণের ক্ষেত্রেও প্রায় অর্ধেক কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয় কমানো, অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করা এবং জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎ খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আরও সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত