সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

জ্বালানি সংকটে পাম্পে তালা, খুচরা বাজারে লিটার ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: নীলফামারীর ডিমলা উপজেলায় টানা দুই সপ্তাহ ধরে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দেওয়ায় জনজীবনে চরম ভোগান্তি তৈরি হয়েছে। সরবরাহ বন্ধ থাকায় উপজেলার একাধিক ফিলিং স্টেশন কার্যত বন্ধ হয়ে গেছে, ফলে সাধারণ মানুষ পড়েছেন চরম বিপাকে।

উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ পাম্পে ‘তেল নেই’ লেখা নোটিশ ঝুলছে। কোথাও অল্প পরিমাণ জ্বালানি এলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই তা সংগ্রহ করতে পারছেন না। ভোর থেকে অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে।

এদিকে পাম্পে সংকট থাকলেও খুচরা বাজারে বাড়তি দামে জ্বালানি বিক্রির অভিযোগ উঠেছে। প্রতি লিটার পেট্রোল ২৫০ থেকে ৩২০ টাকা এবং অকটেন ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত দামের কয়েকগুণ বেশি।

স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। কিছু পাম্প থেকে সরাসরি বিক্রি না করে খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এই সংকটের প্রভাব পড়েছে কৃষি ও পরিবহন খাতে। বোরো মৌসুমে সেচযন্ত্র চালাতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অন্যদিকে তেলের অভাবে যান চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

তবে পাম্প মালিকদের দাবি, সরবরাহ ঘাটতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন জ্বালানি না আসায় বাধ্য হয়ে পাম্প বন্ধ রাখতে হচ্ছে বলে তারা জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে অনিয়ম ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে অভিযান জোরদার করা হয়েছে। অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। তাদের মতে, দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত