সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ট্রাম্পের নতুন পদক্ষেপ: কানাডার ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর নতুন করে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, কানাডা একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রচার করেছে, যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের শুল্ক বিষয়ে বক্তৃতা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞাপনটি ব্যবহারের জন্য অনুমতি নেওয়া হয়নি এবং তা সম্প্রচারের সময়ও অনুপযুক্ত ছিল। ট্রাম্প বলেছেন, “রিগ্যান মার্কিন জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য শুল্ক পছন্দ করতেন। কিন্তু কানাডা সেটি বিকৃতভাবে উপস্থাপন করছে। এই আচরণের কারণে তাদের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করা হলো।”

এর আগে, গত বৃহস্পতিবার ট্রাম্প কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দেন। তিনি জানান, “কানাডার আচরণের কারণে তাদের সঙ্গে সব বাণিজ্য আলোচনার অবসান ঘটানো হলো।”

উল্লেখ্য, এর আগে ট্রাম্প কানাডার পণ্য আমদানিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তবে ইউএসএমসিএ (USMCA) চুক্তির আওতায় আসা কিছু পণ্যের জন্য ছাড় দেওয়া হয়েছিল।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ কানাডা–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আন্তর্জাতিক বাজারে সরবরাহ চেইন ও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত