সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, যুদ্ধবিরতি ভঙ্গের আশঙ্কা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) থাইল্যান্ডের সেনাবাহিনী নতুন করে সীমান্ত অঞ্চলে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করছে। থাই সেনাবাহিনী জানায়, পূর্বাঞ্চলীয় উবন রাতচাথানি প্রদেশের দুটি এলাকায় নতুন করে গোলাবর্ষণ শুরু হয়। এতে একজন থাই সেনা নিহত এবং চারজন আহত হন। পরবর্তীতে থাইল্যান্ড বিমান থেকে লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

অন্যদিকে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, কয়েক দিন ধরে থাইল্যান্ড উসকানিমূলক কার্যক্রম চালাচ্ছে এবং সোমবার ভোরে বিমান হামলা চালিয়েছে। তবে কম্বোডিয়া কোনো পাল্টা হামলার দাবি করেনি।

চলতি বছরের জুলাইয়ে সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে পাঁচ দিনের সংঘর্ষ হয়েছিল। এতে ৪৮ জন নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। সেই সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরে অক্টোবর মাসে কুয়ালালামপুরে বর্ধিত শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

সীমান্তে উত্তেজনা কমে আসলেও গত মাসে ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন থাই সেনা আহত হওয়ার পর থাইল্যান্ড ঘোষণা দেয় যে তারা চুক্তির বাস্তবায়ন স্থগিত করবে।

থাইল্যান্ড–কম্বোডিয়ার ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তে ১৯০৭ সালের ফরাসি উপনিবেশ আমলের মানচিত্র নিয়ে বিরোধ চলে আসছে। ২০১১ সালে দুই দেশের মধ্যে টানা এক সপ্তাহ ধরে আর্টিলারি গোলাবর্ষণও হয়েছিল।

সোমবারের সংঘর্ষের পর সীমান্ত এলাকায় উত্তেজনা চরমে, এবং বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। উভয় দেশই সামরিক সতর্কতা জোরদার করেছে, আর স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত