সর্বশেষ
ইরান-সমর্থিত ইরাকি নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র
থাপ্পড়ের জেরে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা, চাঁদা দাবির অভিযোগ উঠল বিএনপি নেতার বিরুদ্ধে
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, মধ্যপ্রাচ্য উত্তেজনায় চাপ বিনিয়োগ বাজারে
‘সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’ ট্রাম্পের মন্তব্যে কড়া জবাব দিল ভারত
ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে হামলার অভিযোগ, সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর আঘাতের নিন্দা জানাল ছাত্রশিবির
সংস্কার ও জনস্বার্থ নিয়ে নীরবতা, জনগণের সঙ্গে ধোঁকাবাজি চলছে, মাহফুজ আলমের প্রশ্ন
জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং: আগামী দেড়-দুই মাস দুর্ভোগের আশঙ্কা
যুদ্ধ থামলেও শঙ্কা কাটেনি: লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প
শিক্ষাঙ্গনে সহিংসতার অভিযোগে শিবিরকে কড়া হুঁশিয়ারি যুবদলের, ‘অশালীন বক্তব্যে নৈতিক অবক্ষয়’ দাবি
দ্বিতীয় সারির নিউজিল্যান্ডকে সহজে
জীবন বাঁচাতে মাদকাসক্ত ছেলেকে গলাকেটে হ’ত্যা করলো অসহায় বাবা
এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৯! তবে কি পরীক্ষা ভীতিই ঝরে যাচ্ছে ২৭ হাজার শিক্ষার্থী?
শহরে ১–২ ঘণ্টা হলেও গ্রামে ১৪ ঘণ্টা লোডশেডিং: সংসদে অভিযোগ রুমিন ফারহানার
এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনেই নকলের অভিযোগে বহিষ্কার ১৯ পরীক্ষার্থী
সম্মিলিত প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

থাপ্পড়ের জেরে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা, চাঁদা দাবির অভিযোগ উঠল বিএনপি নেতার বিরুদ্ধে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কলেজের এক শিক্ষিকাকে জুতাপেটার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। একইসঙ্গে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদা দাবির অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার সময় কলেজে ডিগ্রি পরীক্ষা চলছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার শুরু হয় কলেজের অধ্যক্ষের কক্ষে বাগবিতণ্ডার মধ্য দিয়ে। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতিতে রূপ নেয়। ওই সময় প্রভাষক আলেয়া খাতুন হীরা বিএনপি নেতা আকবর আলীকে থাপ্পড় দেন বলে অভিযোগ ওঠে। এরপরই তিনি পাল্টা প্রতিক্রিয়ায় তাকে জুতা দিয়ে মারধর করেন বলে দাবি করা হয়।

পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অধ্যক্ষসহ অন্তত ৬ জন আহত হন। কলেজের অফিস কক্ষেও ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিমসহ কয়েকজন শিক্ষক ও কর্মচারী। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী শিক্ষিকা অভিযোগ করে বলেন, বিএনপি নেতা ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এ ঘটনার জেরে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলী দাবি করেছেন, তারা কলেজে অনিয়মের বিষয়ে হিসাব চাইতে গেলে উল্টো তাদের ওপর হামলা করা হয়। প্রথমে শিক্ষিকাই তাদের ওপর আঘাত করেন বলে তিনি দাবি করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১১
সূর্যোদয়ভোর ৫:৩০
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:২৩
মাগরিবসন্ধ্যা ৬:২৩
এশা রাত ৭:৪৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১১
সূর্যোদয়ভোর ৫:৩০
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:২৩
মাগরিবসন্ধ্যা ৬:২৩
এশা রাত ৭:৪৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত