সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

দখলে নেই, তবে দলিল আছে: আইন অনুযায়ী কীভাবে মালিকানা ফিরিয়ে পাবেন?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে জমি সংক্রান্ত বিরোধ সাধারণ ঘটনা। অনেক সময় দেখা যায়, কারো হাতে বৈধ দলিল থাকলেও রেকর্ডে নাম নেই বা জমি বাস্তবে দখলে নেই। বিশেষ করে যারা দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন বা জমির খোঁজখবর নিয়মিত রাখেননি, তারা এ সমস্যায় পড়েন।

আইন অনুযায়ী জমি ফিরে পাওয়ার জন্য দুইটি ধাপ অতিক্রম করতে হয়: মালিকানা প্রমাণ এবং দখল পুনরুদ্ধার।
যদি আপনার কাছে দলিল থাকে কিন্তু নামজারি না হয় এবং রেকর্ডে অন্য কারোর নাম থাকে, তাহলে আদালতের মাধ্যমে মালিকানা প্রমাণ করতে হবে।

সরকারি খতিয়ান প্রকাশের দুই বছরের মধ্যে রেকর্ড সংশোধন করতে চাইলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (LST)-এ আবেদন করতে হবে।

দুই বছরের বেশি সময় হয়ে গেলে বা বিষয়টি পরে জানা গেলে, সহকারী জজ আদালতে ‘ঘোষণামূলক মামলা’ করতে হয়। এখানে আদালতের মূল উদ্দেশ্য হলো প্রমাণ করা যে আপনি প্রকৃত মালিক, যদিও রেকর্ডে নাম নেই।

মালিকানা প্রমাণ হওয়ার পর দখল পুনরুদ্ধারের জন্য, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ধারা ৮ অনুসারে জেলা প্রশাসকের অফিসে গঠিত ভূমি প্রতিকার আদালতে আবেদন করতে হবে। আবেদন করার সময় আদালতের আদেশ ও প্রয়োজনীয় দলিলসহ নির্ধারিত ফরম জমা দিতে হয়। ম্যাজিস্ট্রেট যাচাই ও তদন্ত শেষে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারেন।

সুতরাং, দলিল থাকলে জমি পাওয়ার আশা শেষ নয়। সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে, প্রয়োজনীয় কাগজপত্র ও আদালতের নির্দেশনা মেনে আপনার জমির মালিকানা ও দখল উভয়ই ফিরিয়ে নিতে পারবেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত