সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড দেশের সব এলপিজি সিলিন্ডারের বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সমিতির দাবি, তাদের ছয় দফা দাবির মধ্যে কোনোটি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সমিতি দেশের সকল পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য নোটিশ জারি করে। নোটিশে বলা হয়েছে, কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে।

এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান জানান, বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধ থাকবে। বিকেলের দিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে যদি দাবির যৌক্তিকতা মানা হয়, তবে বিক্রি পুনরায় শুরু হবে, আর না হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এলপিজি সমিতি আগেই কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। সমিতি বলছে, দেশের ২৭টি কোম্পানির মোট সাড়ে ৫ কোটি সিলিন্ডারের মধ্যে মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডারে পুনরায় গ্যাস ভরা হচ্ছে, বাকি ৪ কোটি ২৫ লাখ সিলিন্ডার খালি পড়ে আছে।

এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, এলপিজি পরিবেশকরা লাইসেন্সি না হওয়ায় তাদের দাবি সরাসরি বিবেচনা করা সম্ভব নয়। দাবি থাকলে তা আমদানিকারকদের মাধ্যমে যাচাই-বাছাই ও গণশুনানি করে নেওয়া হবে।

সরকারি জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশে এলপিজির কোনো ঘাটতি নেই। বাজারে দেখা দিচ্ছে সংকট মূলত ‘কারসাজি’র কারণে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার নিয়ন্ত্রণে কাজ করছে।

সমিতি বলছে, বিইআরসি পরিবেশকদের সঙ্গে আলোচনা না করেই মূল্য সমন্বয় করেছে। প্রশাসনের অতিরিক্ত হস্তক্ষেপ ও জরিমানা বন্ধ না হলে, দেশের সব এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত