সর্বশেষ
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

দুই শতাধিক অভিবাসী নিয়ে আফ্রিকা উপকূলে নৌকা ডুবে, ৭ জনের মৃত্যু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা উপকূলে দুই শতাধিক অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

গাম্বিয়ার উপকূলে একটি বিপজ্জনক সমুদ্রপথে নৌকাটি উল্টে যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকায় প্রায় ২০০ জন অভিবাসী ছিলেন। দুর্ঘটনার পরে উদ্ধারকাজে গাম্বিয়ার নৌবাহিনী একাধিক জাহাজ এবং স্থানীয় মাছ ধরার নৌকা ব্যবহার করেছে। এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

নিহতদের মধ্যে কয়েকজন গাম্বিয়ার নাগরিক নন; তাদের পরিচয় যাচাই চলছে। পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসীরা প্রায়শই গাম্বিয়ার এই নৌপথ ব্যবহার করে। এ পথে তারা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করেন, যা ইউরোপে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৪৬ হাজারের বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। তবে মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাস জানিয়েছে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে ২০২৪ সালে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যা আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ বেশি।

অন্যদিকে, ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ১১ মাসে পশ্চিম আফ্রিকার রুট দিয়ে ইউরোপে অবৈধ অভিবাসন ৬০ শতাংশ কমেছে। সংস্থাটি বলছে, যাত্রা শুরুর দেশগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় এ হ্রাস ঘটেছে।

সূত্র: আলজাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত