সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ধস নামলো স্বর্ণের বাজারে! দুই মাসের সর্বনিম্ন দামে নেমে এলো সোনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: বিশ্ববাজারে হঠাৎ বড় ধাক্কা খেল স্বর্ণের দাম। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ উত্তেজনা, ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে সোনার বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। এতে মাত্র একদিনেই বড় পতন হয়েছে স্বর্ণের দামে, যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১ দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৩৮০ ডলারের ঘরে নেমে আসে। দিনের শুরুতেই বাজারে ব্যাপক বিক্রির চাপ দেখা যায়। একই সঙ্গে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতেও সোনার দাম কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ডলারের দাম বাড়তে থাকায় বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এর সঙ্গে যোগ হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা। নতুন হামলা ও পাল্টাপাল্টি সামরিক হুমকির কারণে বিশ্ববাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়ে গেছে ৩ শতাংশের বেশি। এতে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অর্থনীতিবিদদের ভাষ্য, সুদের হার দীর্ঘদিন বেশি থাকলে স্বর্ণের বাজারে আরও চাপ তৈরি হতে পারে।

শুধু স্বর্ণ নয়, একই সঙ্গে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও বড় পতন দেখা গেছে। এতে মূল্যবান ধাতুর পুরো বাজারেই অস্থিরতা ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। তবে বিশ্ববাজারে টানা দরপতন অব্যাহত থাকলে দেশের বাজারেও দামের নতুন সমন্বয়ের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
সূত্র: রয়টার্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত