সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নলকূপ খননে মিলল গ্যাস, মহল্লাজুড়ে চলছে রান্নাবান্না!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: শেরপুরের নালিতাবাড়িতে এক নলকূপ খননের সময় হঠাৎ বেরিয়ে এলো প্রাকৃতিক গ্যাস! বিষয়টি মুহূর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে, আর উৎসুক মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে। গ্যাস বের হওয়ার পর থেকেই বাড়ির লোকজন ও আশপাশের মানুষ সেই গ্যাসেই রান্নাবান্না করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামের বাসিন্দা হোটেলকর্মী নূর মোহাম্মদের বাড়িতে ১৪ অক্টোবর সকালে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। দেড় ইঞ্চি পাইপে প্রায় ৫৫ ফুট গভীর পর্যন্ত বোরিং করার পর পানির বদলে পাইপ দিয়ে উঠতে থাকে গ্যাস। এরপর আরও দুটি স্থানে বোরিং করেও একই ফল মেলে, সেখানেও ক্রমাগত গ্যাস নির্গত হতে থাকে।

গত দশ দিন ধরে এই গ্যাস দিয়েই চলছে নূর মোহাম্মদের পরিবারের চুলা, এমনকি প্রতিবেশীরাও রান্নার কাজে ব্যবহার করছেন এই আগুন। যদিও বিষয়টি নিয়ে এলাকাজুড়ে এখন শঙ্কা ও আতঙ্ক বিরাজ করছে।

বাড়ির মালিক নূর মোহাম্মদ বলেন, “গ্যাস তো খুব ঝুঁকিপূর্ণ জিনিস। কতটা আছে, কখন শেষ হবে বা বিস্ফোরণ ঘটবে, বলা মুশকিল। আমি ভয়ে আছি, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়!”

স্থানীয় যুবক শরিফুল ইসলাম বলেন, “এটা নিঃসন্দেহে প্রাকৃতিক সম্পদ, তাই সরকারের নজর দেওয়া দরকার। পাশের জামালপুরে গ্যাসের খনি পাওয়া গেছে, সম্ভবত এখানেও বড় গ্যাসক্ষেত্র থাকতে পারে।”

রুপনারায়নকুড়া ইউনিয়নের সদস্য মোহাম্মদ হযরত বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি সত্যিই গ্যাস বের হচ্ছে। ইউএনও মহোদয়কে জানিয়েছি, ভিডিও পাঠিয়েছি। তবে সবাই আতঙ্কে আছে, কারণ এটা বিপজ্জনক হতে পারে।”

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, “বিষয়টি আমরা জেনেছি এবং ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

স্থানীয়দের আশা, যদি সত্যিই এটি প্রাকৃতিক গ্যাসের উৎস হয়, তবে সরকারের যথাযথ অনুসন্ধানের মাধ্যমে এখান থেকে নতুন সম্পদ আহরণ সম্ভব হতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত