সর্বশেষ
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

নাকবা দিবসে গাজায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ৭

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: নাকবা দিবসের ৭৮তম বার্ষিকীতে গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজা সিটির রিমাল এলাকাসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। একটি আবাসিক ভবনে হামলায় চারজন নিহত হন। এছাড়া একটি বেসামরিক গাড়িতে হামলায় আরও তিনজন প্রাণ হারান। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, হামাসের সশস্ত্র শাখার এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে ওই নেতা নিহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে এবং আতঙ্কে বহু মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যান।

গাজার উদ্ধারকর্মীরা জানিয়েছেন, কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে অনেক পরিবার বসবাস করছিল। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবছর ১৫ মে ফিলিস্তিনিরা ‘নাকবা দিবস’ পালন করে থাকেন। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় লাখো ফিলিস্তিনি নিজ ঘরবাড়ি হারিয়েছিলেন। সেই ঘটনার স্মরণেই দিনটি পালন করা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত