সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

নিরবে সহ্য করা মেয়েরাই কেন সবচেয়ে বেশি কষ্ট পায়?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

লাইফস্টাইল: ভালো মেয়েরা কখনো কষ্টের গল্প বলে না। তারা চুপ করে থাকে। সহ্য করে। না বলা কষ্ট বুকে চেপে হাসিমুখে বেঁচে থাকে। আর এই নীরবতার মধ্যেই তারা প্রতিনিয়ত হারিয়ে ফেলে নিজেদের।

এই মেয়েরা শান্ত স্বভাবের হয়। সহজ মনের, কম চাহিদার। তারা কখনো উচ্চস্বরে কিছু চায় না, শুধু ভেতরে ভেতরে স্বপ্ন বুনে। স্বপ্ন দেখে, তবুও বলে না। অভিমান জমে, তবু কাউকে কিছু বুঝতে দেয় না। কারণ তারা ভয় পায়, তাদের চাওয়া যদি কারও কাছে বোঝা হয়ে দাঁড়ায়!

নতুন কিছু চায় না, পুরোনোটাই যত্নে ব্যবহার করে। কারো সঙ্গে কোথাও যেতে চায়, কিন্তু ভাবতে থাকে “যদি ওর কষ্ট হয়! অতঃপর নিজেকে থামিয়ে দেয়, ইচ্ছেটাকে চেপে ফেলে।

এভাবে একসময় সবাই ধরে নেয়, ও তো কিছু চায় না। ও নিশ্চয়ই ভালো আছে! কিন্তু সত্যি বলতে কি, এই ভালো মেয়েরা চুপ থেকে থেকে একসময় অদৃশ্য হয়ে যায় নিজের মতো করে।

তারা অসুস্থ হলেও বিছানায় পড়ে থাকে না, নিজের কষ্টটা কাউকে বোঝায় না। তাদের কষ্টটা তাই ‘কষ্ট’ বলেই মনে হয় না কারো কাছে। কারণ তারা সাহায্য চায় না, অভিযোগ করে না, অভিযোগ জানাতে শিখেনি। তারা নীরবে সহ্য করতে শিখে গেছে।

তারা হয়তো দামি গিফট চায় না, সাজগোজ নিয়েও পড়ে থাকে না। তবুও তাদের মন চায়—একটা স্পর্শ, একটা মমতা, কারো একটু সময়, একটু যত্ন, একটু গুরুত্ব।

এইসব মেয়েরা সবার জন্য ‘সহজ’ হয়ে ওঠে। তারা সহজলভ্য বলে, সবার অগোচরেই হয়ে যায় সবচেয়ে অবহেলিত।

কারণ তারা চুপ থেকেছে। তারা ‘চায় না’ বলেই ধরে নেওয়া হয়, তাদের কিছু দরকার নেই।’
তাদের হাসি দেখে কেউ বুঝতেই পারে না এ হাসির পিছনে যে কত কষ্ট জমে আছে।

একদিন হয়তো সবাই বুঝবে, এই চুপ থাকা মেয়েটাই ছিল সবচেয়ে বেশি ভালোবাসার যোগ্য। কিন্তু তখন সে হয়তো চুপ করে, নিঃশব্দে, অনেক দূরে হারিয়ে যাবে…..

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত