সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পবিপ্রবিতে ছাত্রদলের কর্মীসভা, শিক্ষার্থীদের ক্ষোভ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-তে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও প্রকাশ্যে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি, বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযোগ উঠেছে, কর্মীসভায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের গণরুম থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, প্রোগ্রামে না গেলে তাদের বিছানা ফেলে দেওয়া ও হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এছাড়া, বরিশাল ক্যাম্পাসের নিয়মিত বাস চলাচল বন্ধ রেখে কর্মীসভায় বাস ব্যবহার করা হয়, যার ফলে বহু শিক্ষার্থী ভোগান্তির শিকার হন।

কর্মীসভায় সাবেক ছাত্রলীগ কর্মীদের উপস্থিতির কথাও জানা গেছে। এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ছাত্রদলের আচরণ দেখে মনে হচ্ছে, তারা ফ্যাসিবাদী ছাত্রলীগের প্রতিরূপ হয়ে উঠছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দীন জানান, প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত ছিল। তবে প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান দাবি করেন, তিনি কিছুই জানেন না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও কর্মীসভা হয়েছে, তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ১৩ আগস্ট ২০২৪ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবু, এই কর্মসূচি আয়োজনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীরা দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত