সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় দীর্ঘদিন ধরে চলমান ধ্বংসযজ্ঞ ও বেসামরিক হত্যাকাণ্ডের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ ৩৭ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগের ভিত্তিতে ইস্তানবুলের প্রসিকিউটর অফিস এই পদক্ষেপ গ্রহণ করে।

তুরস্কের অভিযোগ ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান পরিকল্পিত গণহত্যায় রূপ নিয়েছে। বিভিন্ন হামলা, স্বাস্থ্যসেবা অবকাঠামো ধ্বংস, মানবিক সহায়তায় বাধা ও পূর্ণ অবরোধের মতো একাধিক ঘটনার ভিত্তিতে এই মামলা নেওয়া হয়েছে।

বিশেষভাবে উল্লেখ করা হয়েছে গাজা আল-আহলি হাসপাতাল বোমা হামলায় শতাধিক মানুষের মৃত্যু, ত্রাণ সামগ্রী বাধাগ্রস্ত করা এবং তুরস্কের নির্মিত ‘তুর্কি-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল’ ধ্বংসের ঘটনা।

পরোয়ানায় প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির, এবং আইডিএফ প্রধান এয়াল জামিরসহ কর্মকর্তাদের নাম রয়েছে। পুরো তালিকা প্রকাশ করা হয়নি বলে জানা গেছে।

এদিকে ইসরায়েল তুরস্কের এই পদক্ষেপকে “রাজনৈতিক নাটক” এবং “কু-উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা” বলে আখ্যা দিয়েছে। একই সাথে হামাস তুরস্ককে ধন্যবাদ জানিয়ে বলেছে, এটি ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতির উদাহরণ।

উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তুরস্কও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যুক্ত রয়েছে।

গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানায়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত