সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নেপালে জামাল ভূঁইয়াদের পাশের হোটেলে আগুন, আতঙ্কে বাংলাদেশি ফুটবলাররা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: নেপালে জেন-জি আন্দোলনের উত্তাল বিক্ষোভে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করলেও পরিস্থিতি এখনও অস্থির। এরই মধ্যে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

কাঠমান্ডুতে যে হোটেলে বাংলাদেশ দল অবস্থান করছে, তার পাশের একটি ভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ছড়িয়ে পড়লে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

আতঙ্কে লবিতে অপেক্ষা

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন লাগার একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “এখানে মনে হয় নিরাপদ না। অন্য কোথাও যাবো কিনা।”

জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা গণমাধ্যমকে জানান,
“হিলটন হোটেলে আগুন দেওয়ার পর আমরা ভীত হয়ে পড়ি। কখন কী হয় বুঝতে পারছিলাম না। তখন আমরা সবাই লবিতে অপেক্ষা করেছিলাম।”

নেতা খুঁজতে এসে শান্ত হলো বিক্ষোভকারীরা

খেলোয়াড়দের আতঙ্ক আরও বেড়ে যায় যখন কয়েকজন বিক্ষোভকারী হোটেলে প্রবেশ করে। তারা ভেবেছিল কোনো রাজনৈতিক নেতা সেখানে অবস্থান করছেন। পরে হোটেল কর্তৃপক্ষ বোঝায় যে এখানে শুধু বাংলাদেশি ফুটবলাররা আছেন। খেলোয়াড়দের সামনে দেখে আন্দোলনকারীরাও শান্ত হয়ে যায়।

সুমন রেজা বলেন, “আমাদের লবিতে দেখে আন্দোলনকারীরা বুঝতে পেরেছে এখানে কোনো রাজনৈতিক নেতা নেই। এরপর আতঙ্ক কিছুটা কমে।”

নেপালে কয়েকদিন ধরে দুর্নীতি ও ‘নেপো কিডস’ নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ চলছে। বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সেনাপ্রধানের সঙ্গে আলোচনার পর পদত্যাগ করতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত