সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা আসছে? সতর্কবার্তা আবহাওয়া বিশেষজ্ঞদের

Our Times News

আওয়ার টাইমস নিউজ

ডেস্ক রিপোর্ট: উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা দ্রুত ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী কয়েকদিন সারাদেশে প্রবল বর্ষণ, নদ-নদীর পানি বৃদ্ধি এবং বেশ কিছু এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করে আসামে পৌঁছেছে। এর একটি অংশ বঙ্গোপসাগরের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশালের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও দেখা দিতে পারে।

আগামী বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে শনিবার (১৬ আগস্ট) পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। রোববার (১৭ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ এলাকায় আবারও অতি ভারী বর্ষণ হতে পারে, যা দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের ধারা তৈরি করতে পারে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সতর্ক করেছেন, ১৫ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। তার পূর্বাভাস অনুযায়ী, পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী ২০ থেকে ৩০ জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এবার বর্ষাকালের স্বাভাবিক বন্যা দেখা দিতে পারে, যা দেশের বিস্তীর্ণ এলাকা এবং উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।

সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত