সর্বশেষ
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা

পাকিস্তানে ভয়াবহ বৃষ্টি: ২৪ ঘণ্টায় নিহত ৬৩, পাঞ্জাবে জরুরি অবস্থা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশসহ একাধিক অঞ্চলে টানা মুষলধারে বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৯০ জন। প্রবল বৃষ্টিপাতের কারণে বাড়িঘর ধসে পড়া, পানিতে ডুবে যাওয়া ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে বলে জানিয়েছে দেশটির জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর, ইসলামাবাদ ও আশপাশের এলাকাগুলোতে নদ-নদীর পানি ফুলে ফেঁপে উঠেছে। রাওয়ালপিন্ডি নগরীতে পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং নদীর আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

প্রবল বর্ষণে পাঞ্জাবের চাকওয়ালে একদিনেই ৪০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। বন্যার কারণে এক্সপ্রেসওয়ে ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে, বাতিল বা বিলম্বিত হয়েছে বহু ফ্লাইট। উদ্ধারকাজে নৌকা ও সামরিক হেলিকপ্টার নামানো হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, প্রদেশের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এবং বিপর্যয় মোকাবেলায় সরকারি সব সংস্থা প্রস্তুত রয়েছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দিনগুলোতে আরও বৃষ্টি ও হঠাৎ বন্যার আশঙ্কা রয়েছে। কয়েক হাজার উদ্ধারকর্মী প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ২০২২ সালে ভয়াবহ মৌসুমি বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানিতে তলিয়ে গিয়েছিল, যাতে অন্তত ১,৭০০ জনের মৃত্যু হয় এবং প্রায় ৩০০০ কোটি ডলার ক্ষতি হয়েছিল

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত