সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

পুরান ঢাকাকে বাসযোগ্য শহরে রূপ দিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজউক চেয়ারম্যানের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: পুরান ঢাকার দীর্ঘদিনের জটিল সমস্যা সমাধানে জনসচেতনতার পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার কথা বলেছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া এই ঐতিহ্যবাহী এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়।

শুক্রবার রাজধানীর নয়াবাজার এলাকায় ঢাকা মহানগর সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় পুরান ঢাকার অপরিকল্পিত নগরায়ণ, নকশাবহির্ভূত ভবন নির্মাণ, সরু সড়ক ও জননিরাপত্তা ঝুঁকিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। রাজউক চেয়ারম্যান বলেন, পুরান ঢাকার সমস্যাগুলো বহু বছরের জমে থাকা সমস্যা। কেবল আইন প্রয়োগ করলেই সমাধান আসবে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে নাগরিকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ভবন নির্মাণের সময় শুধু বসবাসের বিষয় নয়, অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো দুর্যোগে জরুরি সেবা সংস্থার প্রবেশ নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। সে জন্য পর্যাপ্ত সড়ক ও খোলা জায়গা রাখা জরুরি।
নগর উন্নয়নে রাজউকের নীতিমালা মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে তিনি পুরোনো ভবনগুলোকে ঝুঁকিমুক্ত করতে ভবন মালিকদের সহযোগিতা কামনা করেন।

ঢাকা সমিতির সভাপতি আলহাজ মো. ইসমাইল নওয়াবের সভাপতিত্বে আয়োজিত সভায় রাজউকের পক্ষ থেকে পুরান ঢাকার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। এতে ঢাকা সমিতির মহাসচিব আলহাজ আবু মোতালেব, রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) এরাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত